মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৩:৫২
শিরোনাম
নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা

যশোরে অনলাইন জুয়ার চক্রের দুই নারীসহ ৪ সদস্য আটক

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯
শেয়ার: mail
যশোরে অনলাইন জুয়ার চক্রের দুই নারীসহ ৪ সদস্য আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অভিনব কায়দায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোর থেকে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তপন কুমারের ছেলে তাপস কুমার (১৯), মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তাপস শিকদারের ছেলে তুষার শিকদার (২০), যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম সুইটি (২২) এবং একই উপজেলার রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি (২১)। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, আরও কয়েকজনের সঙ্গে মিলে তাঁরা শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মণ্ডলের বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

পুলিশ জানায়, আটকদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন, অনলাইন লেনদেনে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং জুয়া পরিচালনার নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁরা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও জুয়া চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে অনলাইন জুয়ার চক্রের দুই নারীসহ ৪ সদস্য আটক

বিস্তারিত কমেন্টে