রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৩:০৯
শিরোনাম
ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী

৪৮ বছরে বিএনপি: চিতলমারীতে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
৪৮ বছরে বিএনপি: চিতলমারীতে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক পথচলার ৪৮ বছর পূর্তিতে বাগেরহাটের চিতলমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দলীয় সংগীতের পাশাপাশি মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান হাবীব ঠান্ডু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফ্ফর রহমান আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একরামুল হক মুন্সী, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও মো. শফিকুল ইসলাম বাবু।

উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুছ, শ্রমিক দলের সভাপতি মো. ইউছুব আলী শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, ওলামা দলের সভাপতি ইয়াসিন ফকির এবং তাঁতী দলের সভাপতি মামুন তালুকদার। এছাড়া চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা মো. তানজীর মুন্সীর পরিচালনায় সংগীতশিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে জলজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার অঙ্গীকার নিয়ে স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি মিলনমেলায় রূপ নেয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৪৮ বছরে বিএনপি: চিতলমারীতে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিস্তারিত কমেন্টে