বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪৫:১২
শিরোনাম
রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ

কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের ব্যবসা বন্ধের নির্দেশ প্রেসিডেন্ট রুটোর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯
শেয়ার: mail
কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের ব্যবসা বন্ধের নির্দেশ প্রেসিডেন্ট রুটোর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কেনিয়ায় ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান টাটা কেমিক্যালসের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কোম্পানিটির দীর্ঘদিনের উপস্থিতি কেনিয়ার জনগণ কিংবা জাতীয় অর্থনীতির কোনো উপকারে আসেনি উল্লেখ করে তিনি এ কঠোর সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে টাটা কেমিক্যালসের স্থলাভিষিক্ত হিসেবে ব্যবসা পরিচালনার জন্য নতুন দুটি প্রতিষ্ঠানকে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি দীর্ঘমেয়াদি চুক্তি ছিল। কিন্তু দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা স্থানীয়দের কল্যাণে দৃশ্যমান কিছুই করেনি, গড়ে তোলেনি উল্লেখযোগ্য কোনো শিল্পকারখানাও।

নিজের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখানে দুটি নতুন কোম্পানিকে নিয়ে আসা হবে। এর মধ্যে একটি কোম্পানি কাজিয়াদোতে একটি বৃহৎ কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্য কোম্পানিটি রাসায়নিক পণ্য উৎপাদনে কাজ করবে। আমরা কি অন্য কোনো দেশ বা বিদেশি প্রতিষ্ঠানের দাস হয়ে থাকব?

প্রেসিডেন্ট রুটোর এমন আকস্মিক নির্দেশ এবং তীব্র সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান টাটা কেমিক্যালস লিমিটেডকে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে এবং সোডা অ্যাশ রপ্তানি পুরোপুরি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের ব্যবসা বন্ধের নির্দেশ প্রেসিডেন্ট রুটোর

বিস্তারিত কমেন্টে