সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৮:৪৭
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

মাধবপুরে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় মা জেলে, ৩ শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
মাধবপুরে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় মা জেলে, ৩ শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মা জেলে থাকায় তিন শিশুসন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন এক বাবা; ফলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মা ছাড়া অবুঝ শিশুরা প্রতিনিয়ত কান্নাকাটি করে মাকে কাছে পেতে চাইছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী বাবুল মিয়া।

সংবাদ সম্মেলনে বাবুল মিয়া উল্লেখ করেন, স্থানীয় কিছু মাদক কারবারির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মাদক কারবারিরা তাকে এলাকাছাড়া করাসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি তারা তার বাড়ির কাজের লোক—সুরমা চা-বাগানের রেঙ্গু টিলা এলাকার বাসিন্দা কুন্ডল মুন্ডাকে ৩০ হাজার টাকার লোভ দেখিয়ে কৌশলে বাড়িতে মাদক রেখে যায়।

এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাবুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং এতে সম্পৃক্ততার অভিযোগে বাবুল মিয়ার স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে নিয়ে যায়।

ফাতেমা বেগমের গ্রেপ্তারের পর থেকে তার তিন শিশুসন্তান চরম অসহায় ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে বাড়ির কাজের লোক কুন্ডল মুন্ডা স্বীকার করে বলেন, “কিছু লোক আমাকে ৩০ হাজার টাকার লোভ দেখিয়ে মাদকগুলো বাবুল মিয়ার বাড়িতে রাখতে বলেছিল। তাদের কথাতেই আমি এই কাজটি করেছি।”

বাবুল মিয়া আরও জানান, এলাকার কিছু মাদক কারবারি তার বাড়ির সামনের রাস্তা দিয়ে মাদক পরিবহন করত। এতে বাধা দিলে তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সম্প্রতি হৃদয় নামে এক ব্যক্তি তাকে মুঠোফোনে কল করে এলাকাছাড়া করার হুমকি দেয় এবং এর পরপরই এ ঘটনা ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় মা জেলে, ৩ শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত

বিস্তারিত কমেন্টে