সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২০:০৩
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

কালো মেঘে ঢাকল দিল্লির আকাশ: অতি ভারী বৃষ্টির শঙ্কায় ‘রেড অ্যালার্ট’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০
শেয়ার: mail
কালো মেঘে ঢাকল দিল্লির আকাশ: অতি ভারী বৃষ্টির শঙ্কায় ‘রেড অ্যালার্ট’

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ঘন কালো মেঘে ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লির আকাশ। মেঘের ঘনঘটার পরপরই নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে তীব্র বজ্রপাত, প্রবল ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে বাইরে বের হওয়া দর্শনার্থী ও পথচারীরা হঠাৎ এই প্রবল বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টির তীব্রতা দ্রুত বাড়তে থাকায় সাধারণ মানুষকে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দিল্লির পালাম এলাকায় প্রায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাজাফগড়ে শূন্য দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

আইএমডির স্বল্পমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, বিকেল থেকে রাত পর্যন্ত দিল্লির অধিকাংশ এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা সাময়িকভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কালো মেঘে ঢাকল দিল্লির আকাশ: অতি ভারী বৃষ্টির শঙ্কায় ‘রেড অ্যালার্ট’

বিস্তারিত কমেন্টে