মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০২:৫০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

আখাউড়ায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০
শেয়ার: mail
আখাউড়ায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজারে সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কর্নেল বাজার মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে যেকোনো অবমাননাকর মন্তব্য ও কটূক্তির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আখাউড়ায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

বিস্তারিত কমেন্টে