রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৯:৩১
শিরোনাম
ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মানতাশা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং মতিন ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মানতাশা ফার্মেসিতে এক ওষুধের বক্সের গায়ে অন্য ওষুধের লেবেল সেঁটে বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। পাশাপাশি সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ মজুত পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মতিন ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ওষুধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা।

অভিযানে চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, জেলা ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, ওষুধ ব্যবসায় এ ধরনের অভিনব প্রতারণা অত্যন্ত উদ্বেগজনক। একটি ওষুধের বক্সে অন্য ওষুধের লেবেল লাগিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে।

পাবনা জেলা ওষুধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা জানান, মেয়াদোত্তীর্ণ ও লেবেল পরিবর্তন করা ওষুধ ব্যবহারের ফলে রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন, এমনকি এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

বিস্তারিত কমেন্টে