মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪৫:১০
শিরোনাম
● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের

মাটিরাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, একজনের কারাদণ্ড

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯
শেয়ার: mail
মাটিরাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, একজনের কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ইয়াবাসহ আটক একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। তারা হলেন—মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে ইমরান হোসেন (মুন্না), ৩ নম্বর ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান (সেতু), মৃত ফরহাদ হোসেনের ছেলে শাহিন আলম ওরফে নুর আলম এবং মৃত আবুল কাশেমের ছেলে সাহিন ইসলাম ভূঁইয়া।

অন্য একটি অভিযানে চান্দু মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর হোসেনকে ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া অভিযানে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ আহাম্মদের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ১২ পিস ইয়াবাসহ আজিজ মিয়ার ছেলে মো. ছাব্বির হোসেন এবং লোকমান হোসেনের ছেলে সৌরভ হোসেনকে আটক করে পুলিশ। আটককৃতরা সবাই মাটিরাঙ্গা পৌরসভার বাসিন্দা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, মাদক সেবনরত অবস্থায় ও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এলাকায় মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, একজনের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে