মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০১:৪৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ঐক্য সুদৃঢ় রেখে জনগণের সেবায় মনোযোগী হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
ঐক্য সুদৃঢ় রেখে জনগণের সেবায় মনোযোগী হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় নেতা-কর্মীদের আচার-আচরণ ও কর্মকাণ্ডে আরও দায়িত্বশীলতা, সংযম ও জনসম্পৃক্ততা বজায় রাখা জরুরি।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘করব কাজ, গড়ব দেশ’ স্লোগানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের ৭৫টি ইউনিয়নে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা মাঠে সক্রিয় ছিলেন, তাদের ত্যাগ ও জনপ্রিয়তা মূল্যায়ন করে প্রার্থী বাছাই করা হলে নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য আসবে।

তিনি আরও বলেন, সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা কার্যক্রমের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে নেতা-কর্মীদের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই এখন প্রধান দায়িত্ব। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলের অভ্যন্তরীণ মতভেদ প্রকাশ না করে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর বাগেরহাট জেলা কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং শহরের সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণ করা হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। রাতে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী আয়োজন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঐক্য সুদৃঢ় রেখে জনগণের সেবায় মনোযোগী হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে