শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:২৩:৩৫
শিরোনাম
● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৯
শেয়ার: mail
মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ সদর কোম্পানির একটি দল দিগরাজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে গোপাল সরকারকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মোংলা ও এর আশপাশের এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের এই চালানের মূল উৎস, সরবরাহের সঙ্গে জড়িত চক্র এবং এর গন্তব্য সম্পর্কে তথ্য যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বিস্তারিত কমেন্টে