সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১২:৫৮

যশোরে পুলিশের অভিযান: ২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
যশোরে পুলিশের অভিযান: ২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরে বিশেষ অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। তিনি শহরের বুরুজবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

রবিবার রাত ৮টার পর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঝুমঝুমপুর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সিরাজুল ইসলাম রিপনকে আটকের পর তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এই চালানের সঙ্গে আর কারা জড়িত এবং ইয়াবার উৎস ও গন্তব্য শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোরে পুলিশের অভিযান: ২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিস্তারিত কমেন্টে