মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০১:৪৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৪৩
শেয়ার: mail
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত হানার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার ভোরে ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে তারা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। তাদের দাবি, এ হামলায় মার্কিন ঘাঁটি দুটির প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমান অবস্থান করার স্থানগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে, যার ফলে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের ওপর যেকোনো হামলা চালানো হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে গার্ড বাহিনী।

এর আগে রোববার মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, গত জুলাইয়ের শেষের পর প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে এ ধরনের সামরিক অভিযান চালানো হলো। হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল—এমন অভিযোগ তুলে এসব স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।

আইআরজিসি জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইরানের একটি বার্তা সংস্থা প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছে, হামলাটি মূলত ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হলেও, জুলাইয়ে হরমুজ প্রণালিতে নৌচলাচলকে কেন্দ্র করে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র টানা দুই সপ্তাহব্যাপী বোমাবর্ষণ শুরু করে এবং নৌ অবরোধ পুনর্বহাল করে।

(সূত্র: আনাদোলু এজেন্সি)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

বিস্তারিত কমেন্টে