রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৩:৫৪
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে পার্ক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, অ্যারিজোনার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় যারা হাইকিং বা ব্যাকপ্যাকিং করছিলেন, তাদের তথ্য চাওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যান্টম র‍্যাঞ্চ বা ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে অবস্থানের পরিকল্পনা থাকা ক্যাম্পারদের খোঁজও নেওয়া হচ্ছে।

এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল এলাকায় আটকে পড়া পর্যটকদের সন্ধানে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে রোববার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে জানানো হয়েছিল। সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ ও লোয়ার নর্থ কাইবাব ট্রেইল এলাকা থেকে ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্যান্টম র‍্যাঞ্চ ও কটনউড ক্যাম্পগ্রাউন্ড থেকেও অন্যান্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক সংলগ্ন পদচারী সেতুগুলো ধসে পড়ায় খালের ওপর দিয়ে হাইকারদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি পর্যালোচনার অংশ হিসেবে কলোরাডো নদীর নির্দিষ্ট কিছু সেতুও বন্ধ রাখা হয়েছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক এই বন্যার ফলে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পার্কের কর্মীরা ক্ষতিগ্রস্ত ট্রেইল, সেতু, ইউটিলিটি পরিষেবা, স্থাপনা ও অন্যান্য অবকাঠামো পর্যালোচনা করছেন।

এদিকে পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

(সূত্র: এনবিসি নিউজ)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

বিস্তারিত কমেন্টে