রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৭:০৬

মণিরামপুরে জাল টাকা তৈরির অভিযোগে ওলামালীগ নেতাসহ আটক ২

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:১০
শেয়ার: mail
মণিরামপুরে জাল টাকা তৈরির অভিযোগে ওলামালীগ নেতাসহ আটক ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে কুলটিয়া ইউনিয়ন ওলামালীগের সভাপতি এমদাদুল হক কবিরাজ ও তাঁর সহযোগী আজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি কম্পিউটার দোকানের মালিকসহ তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুলটিয়া ইউনিয়নের কালার মোড় এলাকার একটি দোতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি ব্যবসা পরিচালনা করতেন ডাঙ্গামহিষদীয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে হেকিম এমদাদুল হক। তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন যশোর সদর উপজেলার মাহিদীয়া গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান। স্থানীয়দের অভিযোগ, কবিরাজি চিকিৎসার আড়ালে তাঁরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কালার মোড় এলাকার একটি কম্পিউটার দোকানের শাটার বন্ধ করে জাল টাকা ছাপানোর খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে তল্লাশি চালান। এ সময় আজিবুর রহমানকে আটক করা সম্ভব হলেও হেকিম এমদাদুল হক ও দোকানের মালিক মফিজুর রহমান কৌশলে পালিয়ে যান।

পরবর্তী সময়ে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে ডাঙ্গামহিষদীয়া এলাকা থেকে এমদাদুল হককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হেফাজতে নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, অভিযানের সময় একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড এবং ১ হাজার টাকার কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় এমদাদুল হক, আজিবুর রহমান ও কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এ চক্রের সঙ্গে জাল নোট তৈরি ও সরবরাহে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে জাল টাকা তৈরির অভিযোগে ওলামালীগ নেতাসহ আটক ২

বিস্তারিত কমেন্টে