শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৩২:২৭

লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে গ্রেপ্তার ৮, ৬টি ড্রাম ট্রাক জব্দ

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে গ্রেপ্তার ৮, ৬টি ড্রাম ট্রাক জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পরিবহনের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ছয়টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মো. মুন্না (২৬), মো. বকুল ইসলাম (৩৫), মো. সজল (২৬), মো. রিফাত (২২), মো. কলিন্স (২২) ও মো. জিসান (২৩) এবং নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া এলাকার মো. সাকিব (২২) ও তাঁর বাবা মো. খেজের আলী (৫৬)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লালপুর থানা পুলিশের একটি দল মঞ্জিলপুকুর বটতলা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ফসলি জমির মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় ছয়টি ড্রাম ট্রাকের চালক ও সহযোগীসহ আটজনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মাটিভর্তি ছয়টি ড্রাম ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় শুক্রবার লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ফসলি জমির উপরিভাগের মাটি কাটা এবং তা পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে গ্রেপ্তার ৮, ৬টি ড্রাম ট্রাক জব্দ

বিস্তারিত কমেন্টে