শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৬:৩৩

চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈ গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর সড়কে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশে কয়েকজন অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

অভিযানে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাখোয়া দিঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মো. ইমরান হোসেনকে (২৩) ৬০ পিস ইয়াবা এবং চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল শেখকে (২০) ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে একই দিন উপজেলার পূর্ব টিয়ারতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বি ইসলাম (২১) ও সালাম প্রামাণিকের ছেলে হাফিজুল ইসলামকে (২০) ২৫ পিস করে মোট ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

বিস্তারিত কমেন্টে