বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৩:০১

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: ৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১২

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:২৬
শেয়ার: mail
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: ৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারি ও একজন মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনা এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লাভলী চাকমা (৩৫), স্বামী ধর্মজয় চাকমা, পিতা মৃত মিন্টু চাকমা, মাতা মৃত মিনু চাকমা, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, কোতোয়ালি, রাঙামাটি; খোকন (২৮), পিতা মৃত আহম্মদ আলী, মাতা জোস্না খাতুন, স্থায়ী ঠিকানা হলিদাকান্দা, উত্তরপাড়া, ধর্মপাশা, সুনামগঞ্জ (বর্তমানে দোয়েল চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, নুরু কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া, কোতোয়ালি, রাঙামাটি); সুরুঞ্জন চাকমা (৪৫), পিতা মৃত জোশি পূর্ণ চাকমা, মাতা মৃত ওমতারা চাকমা, স্থায়ী ঠিকানা শান্তিপুর, দীঘিনালা, খাগড়াছড়ি (বর্তমানে শান্তিনগর ফিশারীঘাট, কোতোয়ালি, রাঙামাটি); মোশন চাকমা (২৫), পিতা সোনাদং চাকমা, মাতা তঙ্গপ্রতি চাকমা, স্থায়ী ঠিকানা ড্রিনেরচড়া, নানিয়ারচর, রাঙামাটি (বর্তমানে শান্তিনগর ফিশারীঘাট, কোতোয়ালি, রাঙামাটি); ধন বিকাশ চাকমা (২১), পিতা বিনয় জ্যোতি চাকমা, মাতা রিনা চাকমা, সাং- ছোট হরিণা, বরকল, রাঙামাটি; শতক চাকমা (২০), পিতা ধন রতন চাকমা, মাতা রূপনা চাকমা, স্থায়ী ঠিকানা জুরাছড়ি, রাঙামাটি (বর্তমানে ৬নং ওয়ার্ড, রাঙ্গাপানি, কোতোয়ালি, রাঙামাটি); মো. জসিম উদ্দিন (৩২), পিতা সালাম, মাতা রেজিয়া বেগম, সাং- শান্তিনগর ফিশারীঘাট, কোতোয়ালি, রাঙামাটি; রাশেদ মিয়া (৪০), পিতা সুন্দর আলী, মাতা ফাতেমা বেগম, স্থায়ী ঠিকানা ধর্মপাশা, সুনামগঞ্জ (বর্তমানে রিজার্ভ বাজার, ২নং পাথরঘাটা, কবির মাছ ব্যবসায়ীর ভাড়া বাসা, কোতোয়ালি, রাঙামাটি); টিস্যু চৌধুরী (৩২), পিতা মদন চৌধুরী, মাতা কর্ণ চৌধুরী, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, কোতোয়ালি, রাঙামাটি; মো. জসীম (৩৫), পিতা মৃত চাঁন মিয়া, মাতা জোস্না বেগম, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, কোতোয়ালি, রাঙামাটি এবং মো. বাপ্পি ইসলাম (৩২), পিতা মৃত বাহাদুর, মাতা লায়লা বেগম, সাং- সদর হাসপাতাল রোড, চম্পার বাসার ভাড়াটিয়া, কোতোয়ালি, রাঙামাটি।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. উজ্জল (৪৫), পিতা আব্দুল হাসিম, মাতা মনোয়ারা বেগম, সাং- রিজার্ভ বাজার, কবির মাছ ব্যবসায়ীর ভাড়া বাসা, কোতোয়ালি, রাঙামাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত রাঙামাটি গড়ে তুলতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: ৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১২

বিস্তারিত কমেন্টে