শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০২:৫৩

কোন রক্তের গ্রুপে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:০৬
শেয়ার: mail
কোন রক্তের গ্রুপে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রক্তের গ্রুপের সঙ্গে ব্রেন স্ট্রোকের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গবেষণা চলছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু রক্তের গ্রুপের ব্যক্তিদের ক্ষেত্রে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। বিশেষ করে ‘এ’ গ্রুপের রক্তের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি বলে জানিয়েছেন গবেষকেরা।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের গবেষকদের পরিচালিত এ গবেষণায় রক্তের গ্রুপ ও স্ট্রোকের মধ্যকার যোগসূত্রের বিষয়টি উঠে আসে। গবেষণায় ৬ লাখেরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়, যার মধ্যে প্রায় ১৭ হাজার মানুষ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

গবেষণার তথ্য অনুযায়ী, ‘এ’ রক্তের গ্রুপের ব্যক্তিদের ৬০ বছর বয়সের আগেই স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ‘ও’ গ্রুপের ব্যক্তিদের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে ‘ও’ রক্তের গ্রুপকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে গবেষকরা স্পষ্ট করেছেন, এর অর্থ এই নয় যে ‘এ’ গ্রুপের রক্তের সবারই স্ট্রোক হবে। বরং রক্তের গ্রুপকে সম্ভাব্য বহু ঝুঁকির একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, স্থূলতা এবং শারীরিক নিষ্ক্রিয়তার মতো অনুষঙ্গগুলো স্ট্রোকের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে।

স্ট্রোক কেন হয়?

মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে ইস্কেমিক স্ট্রোক হয়। এতে মস্তিষ্কের কোষ প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। অন্যদিকে মস্তিষ্কের রক্তনালি ফেটে রক্তক্ষরণ ঘটলে তাকে হেমারেজিক স্ট্রোক বলা হয়, যা সাধারণত অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে বেশি ঘটে।

ঝুঁকি কমাতে করণীয় ও সতর্কতা

রক্তের গ্রুপ যাই হোক না কেন, নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমাতে পারে। এর জন্য রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ওজন স্বাভাবিক রাখা, নিয়মিত শরীরচর্চা করা এবং ধূমপান ও অ্যালকোহল পরিহার করা আবশ্যক।

হঠাৎ মুখ বা জিহ্বা অবশ হওয়া, কথা জড়িয়ে যাওয়া, হাত-পা অবশ লাগা কিংবা দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কয়েক মিনিটের জন্য উপসর্গগুলো দেখা দিয়ে মিলিয়ে গেলেও তা অবহেলা করা যাবে না; কারণ এটি ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (টিআইএ) বা ‘মিনি স্ট্রোক’-এর পূর্বাভাস হতে পারে।

সূত্র: আনন্দবাজার

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কোন রক্তের গ্রুপে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি

বিস্তারিত কমেন্টে