বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২৯:৫৮
শিরোনাম
● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● ইতালি প্রবাসীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে বাবা-ছেলে আটক ● প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি, শর্ত শিথিলের আহ্বান ● গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসনে নরেন্দ্র মোদির ২৫ বছর ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রে সামরিক রাডার সাইটে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:০৭
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রে সামরিক রাডার সাইটে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

আলাসকান কমান্ড, আলাসকান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড রিজিয়ন এবং একাদশ বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে সম্প্রদায়গুলোর সেবা করি, তাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

রাডার সাইটটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টারের অধীনে পরিচালিত হয়। আলাসকান কমান্ড জানিয়েছে, এটি প্রত্যন্ত রাডার সাইটগুলোর একটি নেটওয়ার্কের অংশ। এসব রাডার আলাস্কার আকাশসীমা ও সীমান্তসংলগ্ন এলাকায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণ করে। তবে নিহত ব্যক্তিরা ঠিক কী দায়িত্বে নিয়োজিত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি বেসামরিক চুক্তিভিত্তিক বিমান।

লেফটেন্যান্ট জেনারেল ডেভিস নিহতদের একনিষ্ঠ পেশাদার হিসেবে বর্ণনা করে বলেন, তাঁরা প্রতিকূল পরিবেশে একটি গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করছিলেন। এই কঠিন সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য উদ্ধারকারী দলের সদস্যদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান তিনি।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন এবং বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল।

সূত্র: এপি নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রে সামরিক রাডার সাইটে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

বিস্তারিত কমেন্টে