বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৬:১২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

গোল করে প্রয়াত বাবাকে স্মরণ করলেন লিওনেল মেসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
গোল করে প্রয়াত বাবাকে স্মরণ করলেন লিওনেল মেসি

বাবাকে হারানোর পর মাঠে ফিরে তিনটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচে গোল না পেলেও তৃতীয় ম্যাচে এসে জালের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে গোল করার পর তাঁর আবেগঘন উদ্‌যাপনই বলে দিয়েছে, এই গোলটি অন্য যেকোনো গোলের চেয়ে তাঁর কাছে কতটা বিশেষ।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২–২ গোলে ড্র হওয়া ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। গোল করার পর দুই হাতের আঙুল আকাশের দিকে তুলে স্মরণ করেন সদ্যপ্রয়াত বাবা হোর্হে মেসি ও দাদি সেলিয়া অলিভেরাকে।

গত ৮ আগস্ট দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান মেসির বাবা। বাবার মৃত্যুর পর লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ খেললেও কোনো গোল পাননি মায়ামি অধিনায়ক। অবশেষে ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচের ২৬ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে।

ডান প্রান্ত থেকে বল পেয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। সামনে থাকা খেলোয়াড়দের জটলা এড়িয়ে নিখুঁত এক কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। এটি পেশাদার ক্যারিয়ারে তাঁর ৯২১তম গোল।

মেসির ফুটবল ক্যারিয়ারে বাবা হোর্হের ভূমিকা ছিল অপরিসীম। শুধু পিতাই নন, ক্যারিয়ারের শুরু থেকেই গুরুত্বপূর্ণ অভিভাবক, পরামর্শদাতা ও এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন হোর্হে। আর ছোটবেলায় নাতিকে নিয়মিত মাঠে নিয়ে যেতেন দাদি সেলিয়া। ফলে গোলের পর তাঁদের দুজনকেই স্মরণ করেন মেসি।

ম্যাচে মায়ামির প্রথম গোলেও অবদান ছিল মেসির। ২১ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সুযোগ তৈরি করেন তিনি, যেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ড্যানিয়েল পিন্টার। ফিলাডেলফিয়ার হয়ে ১১ মিনিটে ইন্ডিয়ান ভাসিলেভ এবং ৫৮ মিনিটে নিল পিয়ের গোল করেন। স্বাগতিকদের আরও একটি গোল ভিএআরে বাতিল হয়।

এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে। ১৪ গোল নিয়ে শীর্ষে আছেন এফসি ডালাসের ক্রোয়াট ফরোয়ার্ড পেতার মুসা।

বাবার মৃত্যুর পর মেসির আগের দুটি ম্যাচই হতাশায় শেষ হয়েছিল। প্রথম ম্যাচে লিওনের কাছে ৩–২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মায়ামি। এরপর ন্যাশভিলের বিপক্ষে এমএলএসের ম্যাচে হারে ৪–১ গোলে; যেখানে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন মেসি। বর্তমানে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে ন্যাশভিল এবং ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মায়ামি।

এদিকে ম্যাচের যোগ করা ১২ মিনিটের শেষ মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এর আগে কাভানের বড় ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ ঘটনায় কুইনকে হলুদ কার্ড দেখানো হয়।

লাল কার্ড দেখায় আগামী ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না কাভান। মাত্র ১৬ বছর বয়সেই মূল একাদশে জায়গা করে নেওয়া এই তরুণ চলতি মৌসুমে ১৮ ম্যাচের ১১টিতে শুরু থেকেই খেলেছেন এবং করেছেন দুটি গোল। ১৮ বছর পূর্ণ হলে তাঁর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গোল করে প্রয়াত বাবাকে স্মরণ করলেন লিওনেল মেসি

বিস্তারিত কমেন্টে