রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪৫

হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বেগ নেই, শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪০
শেয়ার: mail
হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বেগ নেই, শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে হাম ও ডেঙ্গুর মতো কয়েকটি রোগ একসঙ্গে দেখা দিলেও পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭টি এলাকা এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ মোট ১৪টি উপজেলার মানুষ এ টিকা পাবে। পরবর্তীতে দেশের সব জেলা ও উপজেলার গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী সবাই এই ওরাল ভ্যাকসিন পাবেন।

মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম ডোজের পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বেগ নেই, শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে