শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৭:০৩
শিরোনাম
● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে

দ্বৈত চরিত্রে রণবীর: ২০২৭ সালের এপ্রিলে শুরু হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র ২’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৩১
শেয়ার: mail
দ্বৈত চরিত্রে রণবীর: ২০২৭ সালের এপ্রিলে শুরু হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র ২’

ব্রহ্মাস্ত্র সিনেমার সাফল্যের পর এর পরবর্তী কিস্তি নিয়ে প্রস্তুতি শুরু করেছেন পরিচালক অয়ন মুখার্জি। ব্রহ্মাস্ত্র ২-এর চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে। সিনেমাটিতে আবারও রণবীর কাপুর ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যাবে বলে জানা গেছে।

পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নীতেশ তিওয়ারির রামায়ণ: পার্ট ২-এর শুটিং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শেষ করার কথা রণবীরের। এরপর অল্প সময়ের প্রস্তুতি পর্ব শেষে এপ্রিল থেকে ব্রহ্মাস্ত্র ২-এর শুটিং শুরু করবেন তিনি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রণবীর এই যাত্রায় আবার পা রাখতে পেরে দারুণ রোমাঞ্চিত। একটি বিশাল দ্বৈত চরিত্রের চ্যালেঞ্জ হিসেবে তিনি সিক্যুয়েলে দেব এবং শিব উভয় চরিত্রেই অভিনয় করবেন।

অর্থাৎ, ব্রহ্মাস্ত্র ২-এ দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। তিনি একই সঙ্গে দেব ও শিবার চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে প্রথম কিস্তির জনপ্রিয় চরিত্র ইশা হিসেবে আবারও পর্দায় ফিরবেন আলিয়া ভাট।

ব্রহ্মাস্ত্র ২-এর অভিনয়শিল্পীদের তালিকায় আরো বড় চমক যোগ হতে পারে। সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছেন অয়ন মুখার্জি। সূত্রের ভাষ্য অনুযায়ী, অয়ন ও মূল টিম দীপিকাকে এই ছবিতে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, কারণ তাঁরা জানেন অমৃতা চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন যার মধ্যে গভীর গাম্ভীর্য রয়েছে। তবে আলোচনা চললেও আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে ছবির সামগ্রিক সময়সূচির সামঞ্জস্যের ওপর। অর্থাৎ অয়ন ও সিনেমাটির মূল টিম অমৃতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীপিকাকেই উপযুক্ত মনে করছেন। তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। সিনেমাটির সময়সূচির সঙ্গে দীপিকার ব্যস্ততা সমন্বয়ের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রথম কিস্তির তুলনায় আরো বড় পরিসরে অ্যাস্ট্রাভার্সকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আধুনিক সিনেমার ভাষায় ভারতীয় পুরাণকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বমানের ভিজ্যুয়াল স্পেকট্যাকল তৈরি করতে চাইছেন তাঁরা।

সিনেমাটি প্রযোজনা করছে জিও স্টুডিওস। নির্মাতারা ইতিমধ্যে চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজে জোর দিয়েছেন বলে জানা গেছে। রণবীরের হাতে থাকা অন্য কয়েকটি বড় প্রজেক্টের মধ্যে ধুম ৪ আপাতত পিছিয়ে রয়েছে। ফলে রামায়ণ: পার্ট ২-এর কাজ শেষ করার পর ব্রহ্মাস্ত্র ২-ই তাঁর পরবর্তী বড় প্রজেক্ট হতে যাচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিল থেকেই শুরু হবে রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র ২-এর শুটিং।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দ্বৈত চরিত্রে রণবীর: ২০২৭ সালের এপ্রিলে শুরু হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র ২’

বিস্তারিত কমেন্টে