মানিকগঞ্জ সদর থানা ছাত্রদল ও পৌর শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে নবগঠিত কমিটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
পরে র্যালিটি খালপাড় এলাকার শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর থানা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি আকাশ, পৌর ছাত্রদলের সভাপতি শোয়েব হোসেন শান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
kalprakash.com/IM