বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৮:০৬

দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশের অভিযান: ৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:০০
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশের অভিযান: ৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নির্দেশনায় এসআই আব্দুল্লাহ আল মোমেন, এসআই আল-আমিন এবং এএসআই বিপ্লবের নেতৃত্বে একটি দল সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মনোয়ারা বেগমকে আটক করে তল্লাশি চালালে তাঁর হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য পুলিশ পাহারায় দেওয়ানগঞ্জ থানায় পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশের অভিযান: ৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে