শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:৫২

গুগল সার্চ থেকে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সরানোর উপায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
গুগল সার্চ থেকে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সরানোর উপায়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নিজের নাম লিখে গুগলে অনুসন্ধান করলেই যদি মোবাইল নম্বর, ই-মেইল কিংবা বাসার ঠিকানার মতো সংবেদনশীল তথ্য চলে আসে, তবে তা মারাত্মক সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করে। এসব তথ্যের অপব্যবহার করে প্রতারণা, পরিচয় চুরি (আইডেন্টিটি থেফট) কিংবা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারেন যে কেউ। তবে নির্দিষ্ট কিছু নীতিমালা মেনে গুগল সার্চের ফলাফল থেকে ব্যক্তিগত তথ্য সরানোর আবেদন করা যায়।

যেসব তথ্য অপসারণের আবেদন করা যায়:

গুগলের নীতিমালা অনুযায়ী সার্চ ফলাফল থেকে ব্যক্তিগত মোবাইল নম্বর, বাসার ঠিকানা, ই-মেইল অ্যাড্রেস, ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের নম্বর, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের গোপন তথ্য, ডিজিটাল স্বাক্ষর, চিকিৎসাসংক্রান্ত ব্যক্তিগত নথি এবং গোপন পাসওয়ার্ড সরানোর আবেদন করা যায়। এছাড়া ব্যক্তিগত তথ্যের সঙ্গে হুমকি বা হয়রানিমূলক উপাদান থাকলেও তা অপসারণযোগ্য। তবে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ বা সরকারি-প্রাতিষ্ঠানিক পোর্টালের তথ্য সবসময় সরানো নাও হতে পারে।

যেভাবে আবেদন করবেন:

  • নিজের তথ্য অনুসন্ধান: প্রথমে গুগলে নিজের পুরো নাম, ফোন নম্বর বা ঠিকানা দিয়ে সার্চ করে যেসব ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য পাওয়া যায়, সেগুলোর ইউআরএল (লিংক) সংরক্ষণ করুন।

  • ‘Results about you’ টুলের ব্যবহার: গুগল অ্যাকাউন্টে লগইন করে ‘Results about you’ ফিচারের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারি রাখা যায়। সেখানে কোনো সার্চ ফলাফলে ব্যক্তিগত তথ্য পাওয়া গেলে সরাসরি অপসারণের (Remove Result) আবেদন করা সম্ভব।

  • সার্চ ফলাফল থেকে সরাসরি রিমুভ: সার্চে ব্যক্তিগত তথ্যযুক্ত লিংক প্রদর্শিত হলে লিংকের পাশে থাকা থ্রি-ডট অপশনে ক্লিক করে ‘Remove result’ নির্বাচন করে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক আবেদন জমা দেওয়া যায়।

উল্লেখ্য, গুগল সার্চ থেকে কোনো লিংক মুছে দিলেও মূল ওয়েবসাইট থেকে তথ্যটি নিজে থেকেই মুছে যায় না। তাই দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে তথ্য মুছে ফেলার অনুরোধ জানানো উচিত। পাশাপাশি নিয়মিত বিরতিতে অনলাইনে নিজের তথ্য সার্চ করে নজরদারি রাখা এবং অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গুগল সার্চ থেকে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সরানোর উপায়

বিস্তারিত কমেন্টে