শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:২৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তি আবেদন শুরু আজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তি আবেদন শুরু আজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের অনলাইন ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রোববার বিকেল ৪টায়। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সওয়ারি মেধা তালিকা প্রকাশ করা হবে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা এ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। কারিগরি ও ভোকেশনাল শাখা থেকেও উত্তীর্ণদের আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে পূর্ববর্তী বর্ষের শিক্ষার্থীরা ভর্তি বাতিল না করে নতুন করে দ্বৈত ভর্তি হলে উভয় রেজিস্ট্রেশনই বাতিল বলে গণ্য হবে।

আবেদন প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ‘Degree Pass’ অপশন থেকে ‘Apply Now’-এ ক্লিক করে এসএসসি ও এইচএসসির রোল-রেজিস্ট্রেশন দিয়ে তথ্য পূরণ করতে হবে। এরপর বিভাগ ও জেলাভিত্তিক কলেজ ও বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে আবেদন সাবমিট করতে হবে। প্রাথমিক আবেদন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে নির্ধারিত ১ হাজার টাকা আবেদন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তি আবেদন শুরু আজ

বিস্তারিত কমেন্টে