রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৪:৩৬

দেশে এক দিনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
দেশে এক দিনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০১ জন শিশু এ রোগে আক্রান্ত অথবা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারা যাওয়া ৬ শিশুর কেউই নিশ্চিত শনাক্ত ছিলেন না, তবে তারা তীব্র উপসর্গে ভুগছিলেন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ৮০ জনের ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১ হাজার ২১ জন উপসর্গে আক্রান্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত পাঁচ মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন এবং উপসর্গে প্রাণ হারিয়েছে ৮০৯ শিশু। এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে, যার মধ্যে ১৭ হাজার ৮৮০ জনের দেহে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৬৩ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫০ জন। শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার এবং উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেশে এক দিনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে