বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৮:৩২
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—টাইগারদের সঙ্গে ভিডিও কলে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৪২
শেয়ার: mail
‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—টাইগারদের সঙ্গে ভিডিও কলে প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভিডিও কলে সরাসরি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দেওয়ার একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, “বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।”

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ২৩ বছর পর অজিদের মাটিতে প্রথম টেস্ট জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে টাইগাররা। ম্যাচ জয়ের পরপরই ডারউইনে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী।

কথোপকথনের সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল দলের পেসার হাসান মাহমুদকে পরিচয় করিয়ে দিয়ে দুই ইনিংসে ৯ উইকেট নেওয়ার কথা জানালে প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেন, “নিউজেই দেখেছি, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।” এরপর বিসিবি সভাপতি তানজিদ তামিমকে ‘বগুড়ার ছেলে’ হিসেবে পরিচয় করিয়ে দিলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুরো দেশকে প্রতিনিধিত্ব করার বিষয়টি তুলে ধরে তাকে ‘বাংলাদেশের ছেলে’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী পুরো দলকে সুস্থভাবে দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, ঐতিহাসিক এই অর্জনের পর লাল-সবুজের বীরদের উষ্ণ অভ্যর্থনা জানাতে দেশের প্রতিটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—টাইগারদের সঙ্গে ভিডিও কলে প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে