বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৮:১৩

গফরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, বিকল্প লাইনে ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
গফরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, বিকল্প লাইনে ট্রেন চলাচল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা থেকে তারাকান্দাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে বিকল্প লাইনের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ট্রেনের চালক, পরিচালক ও প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ শুরু করেন। ঘটনার প্রায় সোয়া এক ঘণ্টা পর ট্রেনটি টেনে গফরগাঁও স্টেশনে নিয়ে আসা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জানান, ইঞ্জিন বিকলের পরপরই স্টেশনের এক নম্বর লাইন ব্যবহার করে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে এ রুটে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গফরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, বিকল্প লাইনে ট্রেন চলাচল

বিস্তারিত কমেন্টে