সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২৯:১৬
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ, পরকীয়া গুঞ্জনে ক্ষুব্ধ স্ত্রী সুনীতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:২০
শেয়ার: mail
গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ, পরকীয়া গুঞ্জনে ক্ষুব্ধ স্ত্রী সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যকার পারিবারিক টানাপোড়েন ও দ্বন্দ্ব যেন থামছেই না। কখনো ব্যর্থ স্বামী আখ্যা দিয়ে, আবার কখনো পরকীয়ার অভিযোগ তুলে স্বামীর ওপর ক্ষোভ ঝাড়ছেন সুনীতা। এবার এক তরুণীর সঙ্গে গোবিন্দের নাম জড়িয়ে গুঞ্জন ছড়াতেই অভিনেতাকে ‘সুগার ড্যাডি’ বলে সরাসরি কটাক্ষ করলেন তিনি। একই সঙ্গে কড়া ভাষায় ধুয়ে দিলেন গোবিন্দের কথিত প্রেমিকাকেও।

সম্প্রতি বিমানবন্দরে কোমল রানি স্বর্ণকার নামের এক তরুণী অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি হন গোবিন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করছেন, ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে সুনীতা বলেন, “মেয়ের বয়সী একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু তো লজ্জা থাকা উচিত। অন্তত কিছুটা মানসম্মান ও রুচিবোধ তো থাকা দরকার!”

গোবিন্দকে কটাক্ষ করে ওই তরুণীর উদ্দেশে সুনীতা আরও বলেন, “তোমার ‘সুগার ড্যাডি’ এত ধনী, অন্তত ভালো পোশাক তো পরতে পারো! আমাদের দেখো, আমরা কীভাবে মার্জিতভাবে চলি।”

ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা কোমল রানি অভিনয়ের সঙ্গে যুক্ত হলেও ইন্ডাস্ট্রিতে তাঁর তেমন পরিচিতি ছিল না। তবে গোবিন্দের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই তিনি আলোচনায় এসেছেন। গুঞ্জন রয়েছে, গোবিন্দের আসন্ন চলচ্চিত্র ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’তে অভিনয় করতে পারেন তিনি। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি অভিনেতা গোবিন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ, পরকীয়া গুঞ্জনে ক্ষুব্ধ স্ত্রী সুনীতা

বিস্তারিত কমেন্টে