সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৩০:০১
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

ডেটিং অ্যাপের প্রোফাইল ঘিরে হৃতিক-সাবা আজাদের বিচ্ছেদের গুঞ্জন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১৮
শেয়ার: mail
ডেটিং অ্যাপের প্রোফাইল ঘিরে হৃতিক-সাবা আজাদের বিচ্ছেদের গুঞ্জন

বলিউড তারকা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের দীর্ঘ চার বছরের সম্পর্কে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি আন্তর্জাতিক ডেটিং অ্যাপে হৃতিক রোশনের কথিত প্রোফাইল দৃশ্যমান হওয়ার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর থেকেই বলিউডজুড়ে এ জল্পনা শুরু হয়েছে।

সুজান খানের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর ২০২২ সালে সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হৃতিক। এরপর বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, রেড কার্পেট ও অবকাশযাপনে নিয়মিত একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

সম্প্রতি ‘রায়া’ (Raya) নামের একটি তারকাদের ডেটিং অ্যাপে হৃতিক রোশনের নাম ও ছবি সংবলিত একটি প্রোফাইল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রোফাইলের বায়োতে ‘অভিনেতা, প্রযোজক ও উদ্যোক্তা’ উল্লেখ করা রয়েছে এবং বৈবাহিক অবস্থাকে ‘সিঙ্গেল’ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি নেটিজেনদের। তবে প্রোফাইলটি সত্যিই হৃতিকের আসল অ্যাকাউন্ট কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

এর আগে অভিনেত্রী উর্বশী রাউতেলা এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি ডেটিং অ্যাপে হৃতিক রোশন ও আদিত্য রায় কাপুরকে সক্রিয় দেখেছেন। পুরোনো সেই মন্তব্য ও সাম্প্রতিক স্ক্রিনশট মিলে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি সাবার সঙ্গে চার বছরের প্রেমের ইতি টেনেছেন হৃতিক?

যদিও বিচ্ছেদের এ গুঞ্জন নিয়ে হৃতিক রোশন কিংবা সাবা আজাদ—কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি আপাতত গুঞ্জন ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডেটিং অ্যাপের প্রোফাইল ঘিরে হৃতিক-সাবা আজাদের বিচ্ছেদের গুঞ্জন

বিস্তারিত কমেন্টে