রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৭:০৬
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৫৫
শেয়ার: mail
ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য অভিনয়জীবন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ঐতিহ্যবাহী লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাঁকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করেছে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) এক বিশেষ সমাবর্তন মঞ্চে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মানসূচক এই ডিগ্রি তুলে দেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি শিক্ষা বিস্তার, নারী ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ উপাধি দেওয়া হয়।

তিন দশকের ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো কালজয়ী ও নারীপ্রধান চলচ্চিত্রে জটিল চরিত্রে অনবদ্য অভিনয় করে হিন্দি সিনেমায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

আন্তর্জাতিক এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে রানি মুখার্জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শুধু ভারতের একজন অভিনেত্রীকেই নয়, আপনারা যেন সামগ্রিকভাবে ভারতীয় চলচ্চিত্রের মূল শক্তি ও সংস্কৃতিকে আপন করে নিলেন। একদম কিশোরী বয়সে যখন চলচ্চিত্রজগতে পা রাখি, তখন আমার নির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না; কেবল সততার সঙ্গে নিজের সেরাটা দিয়ে গেছি।’

পর্দায় নিজের অভিনীত চরিত্রগুলো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার ফুটিয়ে তোলা বৈচিত্র্যময় নারী চরিত্রগুলো যে দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মন স্পর্শ করবে, তা হয়তো শুরুতে কখনো ভাবিনি।’

মেলবোর্নে রানি মুখার্জির এ বিশেষ সম্মাননা গ্রহণের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের পাশাপাশি বিশ্বজুড়ে তাঁর ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

বিস্তারিত কমেন্টে