মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৩:২৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

হরিরামপুরে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে যুবক পলাতক

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
হরিরামপুরে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে যুবক পলাতক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমঘটিত অভিযোগের তদন্তে আটক হওয়া মাহিম নামের এক যুবক হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এ নাটকীয় ঘটনা ঘটে। পলাতক মাহিম উপজেলার আন্ধারমানিক দড়িকান্দি গ্রামের আলমাছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে হরিরামপুর থানায় মাহিমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। বিষয়টি তদন্ত ও আইনগত ব্যবস্থার অংশ হিসেবে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক শেখের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে দড়িকান্দি এলাকায় অভিযান চালায়। নিজ বাড়ি থেকে মাহিমকে আটক করার পর হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে রওনা হয় পুলিশ। পথে আন্ধারমানিক বাজার এলাকায় পৌঁছালে তিনি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দ্রুত পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, মাহিমকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে আন্ধারমানিক বাজার এলাকায় হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় সে।

অভিযানে থাকা এসআই মো. ফারুক শেখের দাবি, মাহিমকে আটকের চেষ্টা করার সময় সে পালিয়ে যায়, তখন তার হাতে হাতকড়া ছিল না। পরবর্তীতে তাকে পুনরায় আটক করে থানায় পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হরিরামপুরে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে যুবক পলাতক

বিস্তারিত কমেন্টে