শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:২৪:২৩

ফকিরহাটে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
ফকিরহাটে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—ফকিরহাট উপজেলার সেকেরডাঙ্গা গ্রামের মো. শুকুর শেখের ছেলে মো. হানিফ শেখ (৩৩) এবং রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম হাওলাদার (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি দল উপজেলার লখপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে হানিফ শেখের হেফাজত থেকে ৩৫ পিস এবং জাহিদুল ইসলাম হাওলাদারের কাছ থেকে ৪৫ পিসসহ মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ফকিরহাটে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

বিস্তারিত কমেন্টে