শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩৭:৫৫

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময়নাতদন্ত সম্পন্ন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩১
শেয়ার: mail
চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময়নাতদন্ত সম্পন্ন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে ধারালো ফালা দিয়ে আঘাত করে একটি পোষা কুকুরকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক জানান, নিহত কুকুরটি দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতেই পোষা ছিল। সকালে তিনি মাঠে কাজে গেলে প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে নাঈম হোসেন ধারালো ফালা দিয়ে আঘাত করে কুকুরটিকে রক্তাক্ত অবস্থায় হত্যা করে। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত মরদেহ দেখে থানা পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মামলা দায়ের করেন।

অন্যদিকে কুকুর হত্যার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত নাঈম হোসেন জানান, কুকুরটি তাদের বাড়ির কয়েকটি ছাগলকে কামড় দেওয়ায় তিনি সেটিকে হত্যা করেছেন এবং আরও দুটি কুকুরকে মারার হুমকি দেন।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে কুকুরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই কুকুরটির মৃত্যু হয়েছে। পুলিশ প্রতিবেদন চাইলেই তা হস্তান্তর করা হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, কুকুর হত্যার ঘটনায় সোলায়মান প্রামাণিক বাদী হয়ে নাঈম হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময়নাতদন্ত সম্পন্ন

বিস্তারিত কমেন্টে