রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১০:২৪

রাতে মেট্রোরেল চলবে ১১টা পর্যন্ত, কমছে ট্রেনের বিরতি সময়

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:৪৮
শেয়ার: mail
রাতে মেট্রোরেল চলবে ১১টা পর্যন্ত, কমছে ট্রেনের বিরতি সময়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর কর্মব্যস্ত মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে আবারও পরিবর্তন আনতে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী মাস থেকেই রাতে মেট্রো চলাচলের সময়সীমা আরও ২০ থেকে ৩০ মিনিট বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন এ সিদ্ধান্তের ফলে মতিঝিল ও উত্তরা উভয় প্রান্ত থেকেই রাতের সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই সঙ্গে রাতে শেষ ট্রেনের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা দূর করতে ট্রেনের মধ্যবর্তী বিরতি (হেডওয়ে) ২০ মিনিট থেকে কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনা হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, রাতের সময়সীমা বৃদ্ধি ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে পর্যাপ্ত ট্রেন অপারেটর (চালক) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁদের নিবিড় প্রশিক্ষণ চলছে, যা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। প্রশিক্ষণ সমাপ্তির পর নতুন অপারেটররা নিয়মিত অপারেশনে যুক্ত হবেন। এ ছাড়া বর্ধিত সময়সীমায় সার্বিক ট্র‍্যাক ও বগি রক্ষণাবেক্ষণের সময় ব্যবস্থাপনা কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়েও চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে গত ৭ জুন মেট্রোরেল চলাচলের সময় রাতে ২০ মিনিট বাড়ানো হলেও যাত্রীচাপ ক্রমাগত বাড়তে থাকে। সর্বশেষ তথ্যানুযায়ী, প্রতিদিন অতিরিক্ত প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হওয়ায় রাতেও ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যাত্রীদের এই অতিরিক্ত চাপ সামাল দিতেই চলাচলের সময় আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিল ডিএমটিসিএল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাতে মেট্রোরেল চলবে ১১টা পর্যন্ত, কমছে ট্রেনের বিরতি সময়

বিস্তারিত কমেন্টে