শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৫:০৩
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

রাঙ্গামাটি সদরে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
রাঙ্গামাটি সদরে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে রাঙ্গামাটি সদর উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রাঙ্গামাটি সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১৯ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু সাদেক এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন চাকমা।

এ ছাড়া অনুষ্ঠানে আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্না, মো. এনামুল হক হারুনসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার বিতর্ক পর্বে আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে রানার্সআপ হয়েছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আল আমিন মাদ্রাসার শিক্ষার্থী মেহেরিন তাবাসসুম রাইসা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি ও সমাজ পরিবর্তনে তরুণদের উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটি সদরে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে