রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৯:৫০
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

১৮ মামলার আসামি যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’ ও সহযোগী যশোরে আটক

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫৫
শেয়ার: mail
১৮ মামলার আসামি যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’ ও সহযোগী যশোরে আটক

হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ অন্তত ১৮টি মামলার পলাতক আসামি এবং স্থানীয় যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সহযোগী মো. রতনকেও আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক রতন শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব জানান, দাঁতাল বাবু এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্রসহ ১৮টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর সদর উপজেলার রামনগর এলাকায় আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়েরকৃত বিশেষ মামলার এজাহারভুক্ত আসামি সাইদুজ্জামান বাবু। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে সহযোগীদের নিয়ে সরকারবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আটককৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১৮ মামলার আসামি যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’ ও সহযোগী যশোরে আটক

বিস্তারিত কমেন্টে