শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৩:১৭

দুরেফিশানকে নিয়ে নেটদুনিয়ায় ট্রোলিং

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৫২
শেয়ার: mail
দুরেফিশানকে নিয়ে নেটদুনিয়ায় ট্রোলিং

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপ বলা নিয়ে অভিনব ট্রোলিং ও কটাক্ষের শিকার হয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে জড়িয়ে এমন ব্যক্তিগত আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের জ্যেষ্ঠ অভিনেত্রী সানাম সাইদ।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ক্লিপকে কেন্দ্র করে দুরেফিশান সেলিমের ইংরেজি উচ্চারণের ধরন নিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। তবে সেই সমালোচনা একপর্যায়ে ট্রোলিং ও সাইবার বুলিংয়ে রূপ নিলে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিবাদ জানান সানাম সাইদ।

সহশিল্পীর পাশে দাঁড়িয়ে সানাম সাইদ লেখেন, “কোনো শিল্পীর উচ্চারণ কিংবা উপস্থাপনা নিয়ে এভাবে মেতে ওঠা অত্যন্ত অস্বস্তিকর ও অযৌক্তিক। যেভাবে প্রতিটি প্ল্যাটফর্মে তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে অপমান করা হচ্ছে, তা স্পষ্টতই এক ধরনের নিষ্ঠুরতা এবং সংবেদনহীন আচরণের বহিঃপ্রকাশ।”

জানা গেছে, ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে দুরেফিশান অভিনীত ‘জারিয়াব’ চরিত্রটি একজন উচ্চবিত্ত পরিবারের তরুণীর, যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে কারণে চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্রটিকে উর্দু ও ইংরেজির মিশ্রণে সংলাপ বলতে দেখা যায়।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক তর্কবিতর্ক চলছে। এক দর্শক মন্তব্য করেন, “কাজের গঠনমূলক সমালোচনা হতে পারে, কিন্তু এভাবে কাউকেই ব্যক্তিগত আক্রমণ করা অনুচিত।” অন্য এক নেটিজেন লেখেন, “সংলাপ যদি কৃত্রিম বা দুর্বল মনে হয়, তবে তার জন্য চিত্রনাট্য ও পরিচালক দায়ী; অভিনয়শিল্পীকে ব্যক্তিগতভাবে হেয় করা অনুচিত।”

সমালোচনার নামে শিল্পীদের ব্যক্তিগত আক্রমণ করা কতটা যৌক্তিক—সানাম সাইদের এই প্রশ্ন এখন পাকিস্তান বিনোদন অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ‘ইশক মুর্শেদ’ নাটকে দারুণ অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়াজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন দুরেফিশান সেলিম। সম্প্রতি প্রকাশিত ‘কাফিল’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দুরেফিশানকে নিয়ে নেটদুনিয়ায় ট্রোলিং

বিস্তারিত কমেন্টে