শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৪:৪৯
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে পরবর্তী সূর্যগ্রহণ?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৬
শেয়ার: mail
বাংলাদেশ থেকে কবে দেখা যাবে পরবর্তী সূর্যগ্রহণ?

মহাকাশপ্রেমী ও সাধারণ কৌতূহলী মানুষের কাছে সূর্যগ্রহণ একটি অন্যতম প্রধান আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। বাংলাদেশে ২০০৯ সালে দিনের বেলায় সূর্য পুরোপুরি ঢেকে গিয়ে অন্ধকার নেমে আসার সেই ঐতিহাসিক দৃশ্য দেখা গিয়েছিল। তবে বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, নিকট ভবিষ্যতে দেশে বেশ কয়েকটি আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও ‘পূর্ণগ্রাস সূর্যগ্রহণ’ দেখতে বাংলাদেশবাসীকে অপেক্ষা করতে হবে আগামী ২২ শতক পর্যন্ত।

বাংলাদেশে সর্বশেষ ২০১৯ সালের ২৬ ডিসেম্বর আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হয়েছিল। এর আগে ২০১৬ সালের ৯ মার্চ ও ২০০৯ সালের ২২ জুলাই গ্রহণ দেখা যায়। বিশেষ করে ২০০৯ সালের গ্রহণটি ছিল একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ; যা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে স্পষ্টভাবে প্রত্যক্ষ করা গিয়েছিল।

মহাকাশ গবেষণা কেন্দ্র ও স্থানীয় জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, আগামী ২০২৭ সালের ২ আগস্ট বিকেলে বাংলাদেশ থেকে একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেদিন ঢাকায় বিকেল ৪টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হয়ে ৫টা ১২ মিনিটে সর্বোচ্চ রূপ নেবে। পরবর্তীতে ২০৩০ সালের ১ জুন দুপুরে সামান্য মাত্রার এবং ২০৩১ সালের ২১ মে সকালে একটি গভীর আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে; যেখানে সূর্যের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অংশ চাঁদের ছায়ায় ঢেকে যাবে।

তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ অনুযায়ী, চলমান একবিংশ শতাব্দীতে (২০০১–২১০০) বাংলাদেশের ভূখণ্ড থেকে আর কোনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। বাংলাদেশে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২১১৪ সালের ৩ জুন পর্যন্ত। অর্থাৎ প্রায় ৮৮ বছর পর ওই দিন আবারও বাংলাদেশের আকাশ থেকে সূর্য পুরোপুরি অদৃশ্য হতে দেখা যাবে।

এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে, খালি চোখে কিংবা সাধারণ সানগ্লাস, এক্স-রে প্লেট বা বাইনোকুলার দিয়ে সূর্যগ্রহণ দেখা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। সূর্যগ্রহণ দেখার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফাইড সোলার ফিল্টার চশমা বা পিনহোল প্রজেক্টর ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে পরবর্তী সূর্যগ্রহণ?

বিস্তারিত কমেন্টে