মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৫১:০৩
শিরোনাম
ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

পদপ্রত্যাশী হিসেবে প্রচারণায় বিব্রত মুশফিকুল ফজল আনসারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:১৭
শেয়ার: mail
পদপ্রত্যাশী হিসেবে প্রচারণায় বিব্রত মুশফিকুল ফজল আনসারী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রেস উইং নিয়ে সম্প্রতি নানা আলোচনা সামনে আসায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। তাকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কোনো পদে দেখতে চেয়ে যে প্রচারণা চলছে, তাতে তিনি বিব্রত ও বিরক্ত বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, তাকে বিকল্প হিসেবে বিবেচনা করে কেউ কেউ অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন তিনি।

বর্তমান প্রেসসচিব, অতিরিক্ত প্রেসসচিব, ডেপুটি ও সহকারী প্রেসসচিবরা সমন্বিতভাবে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, নেতৃত্ব ও ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।

প্রেস উইংয়ের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিচয়ের বিষয়টিও তুলে ধরেন মুশফিকুল ফজল আনসারী। তার মতে, প্রধানমন্ত্রীর কাজের ধরন, রাজনৈতিক দর্শন, একাগ্রতা ও পেশাদারির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে।

তবে বর্তমান টিমের আরও ভালো করার সুযোগ থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নতুন কোনো টিম এলেই সবকিছু আরও ভালো হবে—এমন নিশ্চয়তাও নেই বলে মন্তব্য করেন।

নিজেকে কোনো পদে দেখতে চেয়ে প্রচারণা চালানোর বিষয়ে তিনি বলেন, এমন প্রচার, স্লোগান ও অতিরিক্ত আগ্রহ তাকে বিব্রত ও বিরক্ত করছে। শুভাকাঙ্ক্ষীদের প্রতি সম্মান জানিয়ে তিনি অনুরোধ করেন, তাকে কেন্দ্র করে এমন কোনো প্রচারণা যেন না চালানো হয়, যাতে কর্মরত ব্যক্তিরা অস্বস্তিতে পড়েন, ভুল-বোঝাবুঝি তৈরি হয় কিংবা তাকে কোনো পদপ্রত্যাশী হিসেবে উপস্থাপন করা হয়।

দেশসেবার জন্য পদ-পদবিই একমাত্র পথ নয় উল্লেখ করে মুশফিকুল ফজল আনসারী বলেন, দায়িত্ব পালনের একটি ক্ষেত্র হতে পারে পদ-পদবি, তবে দেশের জন্য কাজ করার একমাত্র মাধ্যম এটি নয়। সদিচ্ছা, সাহস ও দায়বদ্ধতা থাকলে পদ-পদবির বাইরেও দেশ ও জনগণের জন্য কাজ করা সম্ভব।

নিজের অতীত ভূমিকার কথাও তুলে ধরে তিনি জানান, কোনো রাষ্ট্রীয় পদে না থেকেও তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যতের পক্ষে দেশ-বিদেশে কাজ করেছেন।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজন, বিবেচনা ও আস্থার ভিত্তিতে যাকে যেখানে উপযুক্ত মনে করবেন, তাকেই দায়িত্ব দেবেন। এ নিয়ে দাবিসংবলিত প্রচারণাকে তিনি অপ্রয়োজনীয় ও অস্বস্তিকর বলে উল্লেখ করেন।

পোস্টের শেষ দিকে মুশফিকুল ফজল আনসারী লেখেন, পদ সাময়িক—দেশের প্রতি দায়বদ্ধতা চিরস্থায়ী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পদপ্রত্যাশী হিসেবে প্রচারণায় বিব্রত মুশফিকুল ফজল আনসারী

বিস্তারিত কমেন্টে