শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৩:৩২

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী সাইমনের মৃত্যু

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৩৫
শেয়ার: mail
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী সাইমনের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত জাহিদুল ইসলাম সাইমন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাইমনের অকালমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

শোক প্রকাশ করে প্রক্টর বলেন, “ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আমাদের শিক্ষার্থী সাইমন মৃত্যুবরণ করেছে। হাসপাতালে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই স্বজনদের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হবে।”

সহপাঠীরা জানান, গত শনিবার (৮ আগস্ট) রাতে মেসে অবস্থানকালে ঘুমের মধ্যে খাট থেকে হঠাৎ পড়ে যান সাইমন। মুহূর্তের মধ্যে তাঁর শরীর নিস্তেজ ও শক্ত হয়ে গেলে বন্ধুরা দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে রোববার (৯ আগস্ট) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক ও সার্বিক তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সাইমনের আকস্মিক প্রয়াণে রাবি ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী সাইমনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে