মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২২:৪৩
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

রুহিয়ায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৪৭
শেয়ার: mail
রুহিয়ায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ মো. আজগর আলী (৩৮) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রুহিয়া ১ নম্বর ইউনিয়নের কর্ণফুলী রেললাইন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আজগর আলী ১ নম্বর রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামের মহিরুল ইসলামের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস টিম কর্ণফুলী রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আজগর আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১.১ গ্রাম ওজনের মোট ১১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮ হাজার ১০০ টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৩০০ টাকা।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক উদ্ধারের ঘটনায় আজগর আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর: ০৩/৬৫, তারিখ: ১২/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে