শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২৯:৩৯

জবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে অর্থনীতি বিভাগের অধ্যাপক আজম খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
জবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে অর্থনীতি বিভাগের অধ্যাপক আজম খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে গমন করায় তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশে জানানো হয়, বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের চিকিৎসার প্রয়োজনে বিদেশ গমনের আবেদন ও সিন্ডিকেটের অনুমোদনের প্রেক্ষিতে অধ্যাপক ড. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) থেকে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন চালিয়ে যাবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ড. মো. আজম খান বলেন, “আমাকে একপ্রকার অনুরোধের ভিত্তিতেই এই দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে। প্রক্টর মহোদয় অসুস্থ থাকায় সাময়িকভাবে এ দায়িত্ব নেওয়া। আমি দীর্ঘমেয়াদে এই পদে থাকব না। প্রক্টর পদের ব্যাপ্তি ও কাজের পরিধি অনেক বড়, যা পূর্ণাঙ্গভাবে পরিচালনা করা আমার পক্ষে কিছুটা চ্যালেঞ্জিং।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অফিস আদেশে অধ্যাপক আজম খানের দায়িত্বকালের নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। প্রক্টরের অনুপস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক বিষয়গুলো তিনি তদারকি করবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে অর্থনীতি বিভাগের অধ্যাপক আজম খান

বিস্তারিত কমেন্টে