মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:০৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:০৯
শেয়ার: mail
আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের সবচেয়ে অনুকূল ও সুবান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা ও সর্বাত্মক সহযোগিতা দিতে বর্তমান সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশগ্রহণ করে।

সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে দায়িত্ব নেওয়া সংগঠনটির নতুন পরিচালনা পর্ষদ বাংলাদেশে আরও বড় পরিসরে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করা এবং ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যামচেমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো দেশে টেকসই অর্থনৈতিক সংস্কার আনা এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি স্বচ্ছ ও লাভজনক পরিবেশ নিশ্চিত করা।”

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে