শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০০:৫৬

রামগঞ্জে কুপিয়ে ছিনতাইয়ের ক্লুলেস মামলার রহস্য উন্মোচন, ঢাকা থেকে গ্রেপ্তার ১

মোঃ তামজিদ হোসেন রুবেল, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৫১
শেয়ার: mail
রামগঞ্জে কুপিয়ে ছিনতাইয়ের ক্লুলেস মামলার রহস্য উন্মোচন, ঢাকা থেকে গ্রেপ্তার ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশীয় অস্ত্র ঠেকিয়ে দিনদুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীকে কুপিয়ে দেড় লাখেরও বেশি টাকা ও মোবাইল ছিনতাইয়ের ক্লুলেস চাঞ্চল্যকর মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় রাজধানীর মুগদা থেকে ‘দুর্ধর্ষ’ ছিনতাইকারী মারুফকে (৩০) গ্রেপ্তার ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) অভিযানে গ্রেপ্তার হওয়া মারুফ রামগঞ্জ উপজেলার জামতলী এলাকার মৃত রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন দুপুরে রামগঞ্জ থানাধীন খালপাড় এলাকায় ‘দীপ্ত উন্নয়ন সংস্থার’ এক মাঠকর্মী কিস্তির টাকা আদায় করতে গেলে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়। দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই কর্মীকে গুরুতর জখম করে তাঁর সঙ্গে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা, দামি হাতঘড়ি ও একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।

ঘটনার পর সংস্থাটির ব্যবস্থাপকের আবেদনের ভিত্তিতে রামগঞ্জ থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির নিবিড় পর্যবেক্ষণে উদ্ধারকৃত মোবাইলটির সূত্র ধরে প্রথমে ফরহাদ হোসেন ফাহিম (২৬) নামে এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ফাহিমের দেওয়া জবানবন্দির ভিত্তিতে গত ১০ জুলাই রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় ও রামগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে এসআই সোলেমান ও এএসআই মহিউদ্দিনের একটি চৌকস দল ঢাকার মুগদায় ঝটিকা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লুণ্ঠিত বাকি অর্থ উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রামগঞ্জে কুপিয়ে ছিনতাইয়ের ক্লুলেস মামলার রহস্য উন্মোচন, ঢাকা থেকে গ্রেপ্তার ১

বিস্তারিত কমেন্টে