বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৬:১৯

ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে কুবিতে আদিবাসী দিবস উদযাপিত

কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে কুবিতে আদিবাসী দিবস উদযাপিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা রক্ষা ও নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আদিবাসী ছাত্র সংসদ। এ উপলক্ষে ক্যাম্পাসে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়

রেমি চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। তিনি বলেন, “শুধুমাত্র আন্দোলন ও দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে অধিকার আদায়ে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদিবাসী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা, প্রদর্শনী এবং ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান এবং আদিবাসী সংগঠনের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা

সংগঠনের সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান দৃঢ় করতেই এ আয়োজন। অন্যদিকে সংগঠনের সভাপতি উচিং মারমা আগামীতে ক্যারিয়ার সেমিনার, বিশেষ প্রকাশনা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাবিষয়ক সেমিনার এবং আগামী বছর মুক্তমঞ্চে আরও বড় পরিসরে দিবসটি উদযাপনের পরিকল্পনার কথা জানান

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের চোখঝাঁকানো দলীয় নৃত্যের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে কুবিতে আদিবাসী দিবস উদযাপিত

বিস্তারিত কমেন্টে