সোমবার, ১০ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ | ২৫ সফর, ১৪৪৮ | রাত ১২:৩৫:১৭

৩,০০০ কিমি রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২৮
শেয়ার: mail
৩,০০০ কিমি রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বড় মাইলফলক হিসেবে প্রায় ৩,০০০ কিলোমিটার পাল্লার দূরপাল্লার দুটি নতুন কামিকাজে ড্রোন (লয়টারিং মিউনিশন) উন্মোচন করেছে পাকিস্তান। সম্প্রতি আয়োজিত ইন্দাস আরএএস এক্সপোতে (Indus RAS Expo) ‘ডি-২৪৮’ (D-248) এবং ‘এস-৩৬৯’ (S-369) নামের ড্রোন দুটি আত্মপ্রকাশ করে।

উন্মোচিত ‘ডি-২৪৮’ ড্রোনটির কার্যকরী পাল্লা ২,২২০ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত, যা একে বিশ্বমঞ্চে দীর্ঘতম পাল্লার ১-ওয়ে অ্যাটাক ড্রোনগুলোর কাতারে শীর্ষে নিয়ে এসেছে। ড্রোনটি একাধারে প্রায় ১৪ ঘণ্টা শূন্যে অবস্থান করতে সক্ষম এবং এটি স্যাটেলাইট নেভিগেশনের পাশাপাশি এআই প্রযুক্তির সহায়তায় জিপিএস সংযোগ ছাড়াই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

অপরদিকে ‘এস-৩৬৯’ ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যারো-ডেল্টা উইং ডিজাইন, যা এটিকে মাঝআকাশে অতিরিক্ত স্থিতিশীলতা দেয় এবং দীর্ঘপথ অতিক্রম করে শত্রুঘাঁটিতে হামলা চালাতে সাহায্য করে।

সামরিক বিশ্লেষকদের মতে, ৩,০০০ কিলোমিটার পাল্লার এই প্রযুক্তি যুক্ত হওয়ায় পাকিস্তানের দূরপাল্লার কৌশলগত হামলা ও প্রতিরোধ সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
৩,০০০ কিমি রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৩,০০০ কিমি রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান

বিস্তারিত কমেন্টে