মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২৯:২৬
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ, সম্মতি প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:১৮
শেয়ার: mail
১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ, সম্মতি প্রধানমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিক্ষকদের অবসরকালীন অর্থ প্রাপ্তির দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তে সম্মতি দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী এবং অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী

সূত্র আরও জানায়, আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে কল্যাণ ট্রাস্টের জমাকৃত সম্পূর্ণ অর্থ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিতরণের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, অবসর সুবিধা বোর্ডের আওতাভুক্ত প্রত্যেক শিক্ষক-কর্মচারীকে ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আগামী ১৪ আগস্ট সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেদিন অর্থ বিতরণের প্রক্রিয়া, সময়সূচি ও অন্যান্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ, সম্মতি প্রধানমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে