মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪১:৩১
শিরোনাম
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম

বেনাপোলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
বেনাপোলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা ও কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের নূর শপিং কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশৃঙ্খল দেশ গড়ার দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক স্মরণীয় মাইলফলক। এই ঐতিহাসিক বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ায় বিএনপি রাজপথে রয়েছে এবং থাকবে।”

তিনি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য প্রদানকালে অন্যান্য নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত নিরাময় কামনা করেন।

বর্ণাঢ্য এ কর্মসূচিতে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বিস্তারিত কমেন্টে